Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:01 pm
জামালপুর

মেষ্টা ইউনিয়নে ছাত্রদের মাঝে ফুটবল উপহার

মেষ্টা ইউনিয়নে ছাত্রদের মাঝে ফুটবল উপহার

জামালপুর সদর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার ১৩ নং মেষ্টা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে স্থানীয় ছাত্র সমাজের মাঝে একটি ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Advertisement

ফুটবলটি তুলে দেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আলিফ মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. ইদ্দিস আলী, সেক্রেটারি মো. মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সাজ্জাদ মিয়া এবং অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা।

উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতি মো. আলিফ মিয়া বলেন, মাদকাসক্তি, চাঁদাবাজি, লুটপাট ও ইভটিজিং মুক্ত ইউনিয়ন গড়তে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। প্রতিটি ঘরে ঘরে কোরআনের শিক্ষা পৌঁছে দিতে হবে। ছাত্র সমাজ দেশের ভবিষ্যৎ তাই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে জাতির মেরুদণ্ড হিসেবে ভূমিকা রাখতে হবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.