আব্দুর রহিম খান, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপজেলা শাখা’র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেল ৩টায় উপজেলা জামায়াতের অফিসে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য জেলা জামায়াতের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাবেক জামালপুর জেলা শিবির সভাপতি এবং জামালপুর সাংস্কৃতিক ফোরাম এর সভাপতি আল ইমরান সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান সেলিম, মাদারগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শেখ সাদিউর রহমান, মাদারগঞ্জ উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা শাহীন আক্তার খান, জামালপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এড. আব্দুল আল মতি, মাদারগঞ্জ সঞ্চরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি আব্দুল আজিজ জামালী, মাদারগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।
বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশের মানুষ পূর্ণাঙ্গ স্বাধীনতা উপভোগ করতে পারেনি। যেদিন মানুষ বাগ স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, বিচার বিভাগীয় স্বাধীনতা সহ যাবতীয় স্বাধীতা পাবে সেদিন আমরা পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারব। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সকলকে বিভেদ ভূলে কাজ করে যেতে হবে। নচেৎ শকুনের থাবা থেকে দেশকে রক্ষা করা কঠিন হয়ে যাবে।
সর্বশেষ মহান স্বাধীনতা আন্দোলনে শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




