Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

মেলান্দহে রৌমারী বিলে অভিযান, ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস

মেলান্দহে রৌমারী বিলে অভিযান, ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস

জামালপুরের মেলান্দহ উপজেলার রৌমারী বিলে মৎস্য সম্পদ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে প্রায় ৪০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলার বিভিন্ন জলাশয় ও বিলে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের কারণে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। বিশেষ করে চায়না দুয়ারী জালে ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছসহ জলজ প্রাণী আটকা পড়ে। এতে মৎস্য সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

এরই ধারাবাহিকতায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ জাল ব্যবহার বন্ধে রৌমারী বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুলসংখ্যক অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জিন্নাতুল আরা। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

Advertisement