Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:19 pm
জামালপুর

মেলান্দহে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মেলান্দহে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সাজ্জাদ হোসাইন শাহিন—স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মতিউর রহমান তারা (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) বিকেলে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে রোববার রাতে মেলান্দহ থানাধীন সিন্দুরাফসল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ির আঙিনা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক মো. মতিউর রহমান তারা সিন্দুরাফসল এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি দুরমুঠ ইউনিয়ন কৃষক দলের সভাপতি বলেও জানা গেছে।

জামালপুর ডিবি-২-এর ওসি জানান, জামালপুরের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেলের তত্ত্বাবধানে ডিবি-২-এর একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার বাড়ির আঙিনা থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement