Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার, কৃষক দল নেতাকে বহিষ্কার

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার, কৃষক দল নেতাকে বহিষ্কার

মেলান্দহ প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার ১ নম্বর দুরমুঠ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মতিউর রহমান তারা তালুকদারকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার করেছে উপজেলা কৃষক দল।
সোমবার বিকেলে উপজেলা কৃষক দলের সভাপতি মো. মতিউর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক শাহজামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার রাতে ইয়াবাসহ মতিউর রহমান তারা তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

Advertisement

উপজেলা কৃষক দলের নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement