Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

মেলান্দহে ওয়ারেন্টের আসামি গ্রেপ্তারে গিয়ে ৪ পুলিশ আহত, হ্যান্ডকাপ পরা আসামির পলায়ন

মেলান্দহে ওয়ারেন্টের আসামি গ্রেপ্তারে গিয়ে ৪ পুলিশ আহত, হ্যান্ডকাপ পরা আসামির পলায়ন

স্টাফ রিপোর্টার:জামালপুরের মেলান্দহে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় এনামুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের হ্যান্ডকাপ পরা অবস্থায় অপর এক আসামি পালিয়ে গেছে বলে জানা গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে মেলান্দহ থানার একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় এনামুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর তার সহযোগীরা অতর্কিত হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।
হামলায় মেলান্দহ থানার এসআই তরিকুল ইসলাম হিমন, এএসআই আবু রায়হান, এএসআই আউয়াল ও এক কনস্টেবল আবু তাহের আহত হন। পরে আহত পুলিশ সদস্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, অভিযানের একপর্যায়ে পুলিশের হ্যান্ডকাপ পরা অবস্থায় অপর এক আসামি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এনামুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”

Advertisement