সাজ্জাদ হোসাইন শাহীন-জামালপুর প্রতিনিধি ||
জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাংগালকুর্শা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত আবদুল আজিজ ইসলামপুর উপজেলার আগরাখালি এলার মৃত ঝন্টু মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ থেকে আসা জামালপুরগামী ট্রাকের সাথে বিপরীতে দিকে থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে
মোটরসাইকেলচালক আব্দুল আজিজ ঘটনাস্থলেই মারা যান। পেছনে থাকা দুই আরোহী গুরতর আহত হন। তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ নামের একজন নিহত হয়েছেন। দুইজন গুরতর আহত হয়েছেন। নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




