Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:05 pm
জামালপুর

শিক্ষা সংস্কার কমিশন গঠনের গুরুত্ব তুলে ধরলেন অধ্যক্ষ হারুন অর রশীদ

শিক্ষা সংস্কার কমিশন গঠনের গুরুত্ব তুলে ধরলেন অধ্যক্ষ হারুন অর রশীদ

সাজ্জাদ হোসাইন শাহীন-জামালপুর প্রতিনিধি ||

জামালপুর আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ বলেছেন, বর্তমান সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা সংস্কারের কোনো
কমিশন গঠন করেনি। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খল পরিবেশ চলছে। শিক্ষকদের বানানো হচ্ছে ব্যাঙ, গাধা,গরু।শিক্ষার্থীদের সামনে শিক্ষকদের নাচানো হচ্ছে। তা দেখে শিক্ষার্থীরা কী শিখবে!

Advertisement

বর্তমানে অভিভাবকরা সন্তানের পেছনে টাকা খরচ করে সন্তানদের লেখাপড়া করায়। লেখাপড়া করে গুরত্বপূর্ণ পদে গিয়েও নিজের স্বার্থ রক্ষা করছেন। ফলে মানবিক ডাক্তার, দেশপ্রেমিক ইঞ্জিনিয়ার ও কর্মকর্তা পাচ্ছি না। শুক্রবার দুপুরে জামালপুর জেলা কিশোরকণ্ঠ পাঠক ফোরাম আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, অভিভাবকদের উচিত শিক্ষার্থীদের মেধা বিকাশে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সাথে যুক্ত রাখা। পাঠক ফোরামের কার্যক্রম আরো বিস্তৃত করার দাবি করেন পাঠক ফোরাম কর্তৃপক্ষের নিকট।

এসময় আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক জোহরা সুলতানা যুথী,কিশোরকন্ঠ পাঠক ফোরাম জামালপুর জেলা উপদেষ্টা আব্দুল আওয়াল, বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ,উইজডম স্কুল এন্ড কলেজের পরিচালক জিয়াউল কবীর জিন্নাহ প্রমুখ।

পরে কিশোরকন্ঠ পাঠক ফোরাম আয়োজিত উপবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২১৪ জন শির্ক্ষার্থীর মাঝে অতিথিরা পুরুষ্কার তুলে দেন। পুরষ্কার বিতরণ ও সংবর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম জামালপুর জেলা পরিচালক আবু বক্কর সিদ্দিক।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.