স্টাফ রিপোর্টার||
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে।
তারা দাবি করেন, এসএসসি পাশের পর চার বছর মেয়াদী ডিপ্লোমা সম্পন্নকারীদের জন্য ১০ম গ্রেড কোনো কোটা নয়, বরং নিয়মিত কাঠামো।
স্মারকলিপি শেষে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।




