Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:05 pm
জামালপুর

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন

বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন

জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ সাতজন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৪টার দিকে ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৩ নম্বর পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।

Advertisement

সকাল ৭টার দিকে স্থানীয়রা তাদের এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে বকশীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।

ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব মিয়া বলেন, ‘ভোরে বিএসএফ কর্তৃক সাতজনকে পুশইন করার খবর পেয়ে গ্রামবাসী নিয়ে আমরা সীমান্তে যাই এবং তাদের আটক করি। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

আটকরা জানান, তারা কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন শহরে গিয়েছিলেন। সেখান থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কামালপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘আটকের মধ্যে তিনজন পুরুষ ও চারজন নারী। তারা কেউ ১ বছর, কেউ ৬ মাস, কেউবা ৩ মাস আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে অন্য দেশে যাওয়ার পরিকল্পনায় সেখানে অবস্থান করছিলেন। যেহেতু তাদের কাছে বৈধ ভ্রমণ নথিপত্র নেই, তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement

Leave a Comment

Your email address will not be published.