Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:00 pm
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১১ প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১১ প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ১ হাজার ৩২৮টি প্রতিষ্ঠানের ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসির ফলাফল প্রকাশ করা হয়।

Advertisement

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ বলেন, এ বছর ১ হাজার ৩২৮টি প্রতিষ্ঠান ময়মনসিংহ শিক্ষাবোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। বিষয়টি দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। এসব প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা হাতে পাওয়ার পর তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা মনযোগ সহকারে পড়াশোনা না করার কারণে ফলাফল খারাপ হয়েছে। এর মধ্যে শহরের প্রতিষ্ঠানগুলোর ফলাফল ভালো হলেও গ্রামের এবং বন্যাকবলিত অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর ফলাফল বেশি খারাপ হয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এ বছর পাসের হার ৫৮.২২ শতাংশ। এর মধ্যে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৭৭২ জন (৫০.৯৪%) এবং ছাত্রী ৫১ হাজার ৭৮৬ জন (৪৯.০৬%)। এতে মোট পাসকৃত পরীক্ষার্থী ৬১ হাজার ৪৫৬ জন।

এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। এতে ছাত্রদের পাসের হার ৫৫.০৭ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬১.৪৯ শতাংশ। এছাড়াও এবার মোট ১৫৬টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এ বছর পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে ময়মনসিংহে মোট ফরম পূরণ করে ১ লাখ ৭ হাজার ১৬১ জন শিক্ষার্থী।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.