Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:13 pm
জামালপুর

জামালপুরে পাবলিক প্রসিকিউটরকে অপসারণের দাবি ৫০ কর্মকর্তার

জামালপুরে পাবলিক প্রসিকিউটরকে অপসারণের দাবি ৫০ কর্মকর্তার

স্টাফ রিপোর্টার : জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আনিছুজ্জামানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে অপসারণের দাবি তুলেছেন জেলার ৫০ জন সরকারি আইন কর্মকর্তা। অভিযোগ উঠেছে, তিনি নিয়মিত অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন।

মঙ্গলবার (৬ মে) বিকেলে জামালপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা জজ আদালতের সরকারি আইন কর্মকর্তারা।

Advertisement

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জিপি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বাদশা। উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, পিপি আনিছুজ্জামান সম্প্রতি বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলার রেকর্ড করতে বলার সময় অশোভন ভাষা ব্যবহার করেন। বিষয়টির একটি অডিও গত ১ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরে তা গণমাধ্যমেও প্রকাশিত হয়।

তারা আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন এবং ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠদের জামিন পেতে সহযোগিতা করেন। এসব কারণে ৫০ জন সরকারি আইন কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে তার অপসারণের দাবি জানিয়ে লিখিত আবেদন করেছেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.