Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:27 pm
মুক্তবিশ্ব

পাকিস্তানের প্রতিরোধে ভারতের ৫ যুদ্ধবিমান ধ্বংস

পাকিস্তানের প্রতিরোধে ভারতের ৫ যুদ্ধবিমান ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক ||

রাত ১টা। ঘুমন্ত সীমান্ত হঠাৎই জেগে ওঠে বিস্ফোরণের শব্দে। ভারতের আকস্মিক মিসাইল হামলায় পাকিস্তানের ছয়টি অঞ্চলে রক্তাক্ত প্রহর—৮ জন নিহত, আহত অন্তত ৩৫। তবে চুপ করে থাকেনি পাকিস্তান। প্রতিশোধ যে এতটা বিস্ফোরক হবে, তা হয়তো কল্পনাতেও ছিল না দিল্লির!

Advertisement

পাল্টা আক্রমণে পাকিস্তানি সেনাবাহিনী এক ঝটকায় গুঁড়িয়ে দিয়েছে ভারতের পাঁচটি অত্যাধুনিক যুদ্ধবিমান। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানালেন, এসবের মধ্যে রয়েছে তিনটি ফরাসি প্রযুক্তির রাফায়েল, একটি রুশ এসইউ-৩০ এমকেআই এবং একটি মিগ-২৯।

পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর ভাষ্য, “পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে চালানো ভারতের কাপুরুষোচিত হামলার জবাব দেওয়া হয়েছে কঠোরভাবে। ধ্বংস করা হয়েছে একটি ড্রোন, একটি ব্রিগেড সদর দপ্তর এবং সীমান্তের ধুন্দিয়াল সেক্টরের একটি শত্রুপোস্ট।”

তিনি আরও বলেন, “আমাদের সমস্ত যুদ্ধবিমান সফলভাবে ঘাঁটিতে ফিরেছে। শত্রুর আকাশপথে প্রবেশের কোনো সুযোগ দেওয়া হয়নি। ভারতীয় হামলার এই লজ্জাজনক অধ্যায় জবাবহীন থাকবে না—যথাসময়ে উত্তর দেওয়া হবে।”

সীমান্তজুড়ে এখনও চলছে তীব্র গোলাগুলি, উত্তপ্ত পরিস্থিতি। দুই পরমাণু শক্তিধর দেশের এই সংঘর্ষ দক্ষিণ এশিয়ায় বাড়িয়ে তুলছে গভীর উদ্বেগ।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.