Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:57 pm
জামালপুর

মাদারগঞ্জে অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে বিট পুলিশিং সভা

মাদারগঞ্জে অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে বিট পুলিশিং সভা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জে অপরাধ, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে নাংলা বাধের মাথা বাজারে মাদারগঞ্জ মডেল থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মূল লক্ষ্য ছিল—মাদক, জুয়া, নারী নির্যাতন, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিয়ে, সাইবার অপরাধ ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠন।

সভায় সভাপতিত্ব করেন বাধের মাথা বাজার বণিক সমিতির সভাপতি ডা. শাহিনুর ইসলাম, এবং প্রধান অতিথি ছিলেন মাদারগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার শামছুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার এসআই সাইফুল মালেক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুসা, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, যুবদল নেতা সোহেল রানা বাবু, ওলামা দলের সভাপতি মাওলানা রক্তিম, শ্রমিকদলের নেতা ফায়েজুল ইসলাম লাঞ্জু ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বণিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বন্যা।

সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন ও যুব সমাজকে নৈতিকতার পথে ফিরিয়ে আনতে পুলিশ ও জনগণের যৌথ উদ্যোগ সবচেয়ে কার্যকর। তারা মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান অতিথি শামছুজ্জামান বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী একা সমাজকে অপরাধমুক্ত করতে পারবে না। এজন্য প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সচেতনতা।”

সভায় উপস্থিত স্থানীয় শতাধিক মানুষ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত বিট পুলিশিং সভা হলে সমাজে অপরাধ প্রবণতা কমবে এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে।

Advertisement