আবদুল্লাহ আল আমিন||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর-০১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী বলেছেন ‘২৪ এর জুলাই আন্দোলন সহ তার আগের ১৫ বছরে বাংলাদেশে যারা খুন, গুম, জুলুম ও মানবতা বিরোধী কাজে লিপ্ত ছিল সেই
খুনি, গনহত্যাকারী ফ্যাসিস্টদের ও তাদের দোসরদের বিচারের আগে বাংলাদেশের মানুষ কোন নির্বাচন চায় না।
তিনি বুধবার (২৪ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ উপজেলার, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে গণসংযোগ সম্পন্ন করে বিকেলে খড়মা নতুন বাজারে দেওয়ানগঞ্জ ইউনিয়ন জামায়াত আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন।
দেওয়ানগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তৃতা করেন দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, সহকারী সেক্রেটারি হাজী ইসমাইল হোসাইন, ইসলামপুর পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ মা’সুম বিল্লাহ, দেওয়ানগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর হাফেজ আতিকুর রহমান, সম্প্রতি বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানকারী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার আল আমিন মাহবুব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা নাজমুল হক,ছাত্রনেতা সাব্বির আহমদ শ্রমিক নেতা আবু হানিফ প্রমুখ।
নাজমুল হক সাঈদী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আগামী জাতীয় নির্বাচনে নিয়ে আসার যে ধারণা দিয়েছেন তার সমালোচনা করে বলেন, এটি পরোক্ষ ভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেয়ারই একটি অঘোষিত নীল নকশা। যদিও জামায়াত সব সময় নির্বাচনের জন্যে প্রস্তুত আছে।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদী দল ও তার দোসরদের নির্বাচনে অংশ নেয়া তো দুরের কথা তাদের গণহত্যা ও দুর্নীতি অপকর্মের বিচার না করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ধোঁকাবাজদের পরিবর্তে নতুন কোন চাঁদাবাজ, ধান্দাবাজদেরকে ক্ষমতায় বসানোর সকল ষড়যন্ত্র জনগণ রুখে দাঁড়াবে।
এজন্য রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেই নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনে কালো টাকার দাপট কমাতে এবং ধনী গরীব সকল প্রার্থী ও দলের জন্যে সমান ও লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির মৌলিক সংস্কার করেই জাতীয় নির্বাচন করতে হবে।
তিনি জামায়াতে ইসলামীকে একবারের জন্যে হলেও দেশ পরিচালনার জন্যে দায়িত্ব দিতে জনগণের প্রতি আহবান জানান।
তিনি বলেন, আপনারা জামায়াত কে ভোট দিয়ে দেশের দায়িত্ব দিন আমরা আপনাদেরকে দুর্নীতি ও বৈষম্য মুক্ত একটি ইনসাফ পুর্ন উন্নত, কল্যাণ রাষ্ট্র উপহার দেবো ইনশাআল্লাহ।




