Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

জামালপুরে টাইফয়েড টিকাদান অভিযানে ওরিয়েন্টেশন কর্মশালা

জামালপুরে টাইফয়েড টিকাদান অভিযানে ওরিয়েন্টেশন কর্মশালা

স্টাফ রিপোর্টার||

জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার সকালে টাইফয়েড টিকাদান অভিযানের উপর একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

অনুষ্ঠানে জেলা প্রশাসক হাসিনা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে জেলা তথ্য বিভাগ কর্মশালার আয়োজন করে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, এ অভিযানে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৬ লাখ ৩৫ হাজার ৩২২ জন শিশু বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে।

তিনি বলেন, টিকাটি শিশুদের দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়া টাইফয়েড রোগ থেকে রক্ষা করবে।

প্রধান অতিথি জেলা প্রশাসক হাসিনা বেগম বলেন, “টাইফয়েড টিকা ব্যয়বহুল, তাই এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।”

তিনি সফলভাবে প্রচারণা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৬০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দিন।

টিকাদান অভিযান দুটি ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং দ্বিতীয় ধাপে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে শিশুদের টিকা প্রদান করা হবে।

Advertisement