স্টাফ রিপোর্টার||
ব্যবসায়ীদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই জামালপুর শহর জামায়াত ইসলামের উদ্যোগে এক ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাদ মাগরিব শহরের জামায়াত ইসলামীর ট্রাস্ট অফিসে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমির আল ইমরান সুজন।
বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি নাজমুল হক মাসুদ।
সমাবেশে জামালপুর শহরের বিভিন্ন স্তরের ব্যবসায়ী সমাজ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা স্থানীয় ব্যবসায়ীদের নানা সমস্যা, সমাধানের পথ এবং উদ্যোক্তা তৈরির উপায় নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন আলতাফুর রহমান, সহ-সভাপতি লোকমান আলী, সাধারণ সম্পাদক হাসান আল মাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক হাফিজ ইবরাহীম, অর্থ সম্পাদক আবদুল্লাহিল গাফফার ও প্রচার সম্পাদক আজিজুর রহমান।
এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পান আল মাসুম, আবু সাঈদ ও এবাদুল্লাহ এবাদুল।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি আলতাফুর রহমানের বক্তব্যের মাধ্যমে সমাবেশের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।




