Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:02 pm
জামালপুর

সরিষাবাড়ীতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেত্রীর শোভাযাত্রা ও গণসংযোগ

সরিষাবাড়ীতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেত্রীর শোভাযাত্রা ও গণসংযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলের সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা সালিমা তালুকদার আরুনী শোভাযাত্রা করেছেন।

Advertisement

শনিবার সকাল থেকে দিনব্যাপী দিগপাইত উপশহর থেকে আরামনগর বাজার পর্যন্ত সহস্রাধিক মোটরসাইকেল ও অর্ধশতাধিক মাইক্রোবাসসহ এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় জামালপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সালিমা তালুকদার আরুনী কয়েকটি পথসভায় বক্তব্য প্রদান এবং ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

শোভাযাত্রায় প্রয়াত আব্দুস সালাম তালুকদারের সহধর্মিণী মাহমুদা সালাম তালুকদার, সাতপোয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল কবির তালুকদার হুমায়ুন, সরিষাবাড়ী কলেজের সাবেক ভিপি শহিদুল্লাহ্ শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পথসভায় সালিমা তালুকদার আরুনী বলেন, “শহীদ জিয়ার আদর্শে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্নকে ধারণ করে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। এজন্য আগামীতে ধানের শীষের বিকল্প নেই।”

তিনি এমপি নির্বাচিত হলে জনমানুষের প্রত্যাশা পূরণ ও আব্দুস সালাম তালুকদারের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

Advertisement