Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:56 pm
জামালপুর

জামালপুরে ভোক্তা অধিকারের অভিযানে ২ ফার্মেসিকে জরিমানা

জামালপুরে ভোক্তা অধিকারের অভিযানে ২ ফার্মেসিকে জরিমানা

স্টাফ রিপোর্টার||

জামালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে শহরের স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।

এ সময় তার সঙ্গে জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে মেসার্স আলম মেডিকেল হলে ওষুধের মূল্য তুলে ফেলে বিক্রির অভিযোগে ৩ হাজার টাকা এবং সিটি মেডিকেল হলে ভারতীয় পণ্যের নকল খুশকি নাশক শ্যাম্পু বিক্রি ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী প্রদর্শনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় শহরের বিভিন্ন ফার্মেসি ও বস্ত্রালয়ও পরিদর্শন করা হয়।

উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।

ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন মেনে চলার আহ্বান জানানো হয় এবং ক্রেতাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ক্রেতা সেজে শ্যাম্পু ক্রয় করেছিলাম। পণ্যটি নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Advertisement