Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:31 am
জামালপুর

বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধে কারাগারে সাংবাদিক ও মাদ্রাসা শিক্ষক

বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধে কারাগারে সাংবাদিক ও মাদ্রাসা শিক্ষক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দায়ের করা মামলায় এক সাংবাদিক ও এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

বুধবার (২৪ সেপ্টেম্বর) জামালপুরের আমলী আদালতের বিচারক লতা দাস জামিন নামঞ্জুর করে সাংবাদিক মনিরুজ্জামান লিমন ও মাদ্রাসা শিক্ষক রেজাউল করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মনিরুজ্জামান লিমন বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ-এর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর মির্ধাপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইসমাইল সিরাজীর সঙ্গে তার বোন স্বপ্না বেগমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। স্বপ্না বেগম ওই গ্রামের মৃত মফিজল হকের ছেলে ও স্থানীয় পল্লী চিকিৎসক মিল্লাত মিয়ার স্ত্রী।

এ বিরোধের জের ধরে গত ২১ জুলাই অ্যাডভোকেট ইসমাইল সিরাজী বাদী হয়ে জামালপুর কোর্টে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় স্বপ্না বেগমের স্বামী মিল্লাত মিয়া, তার ছোট ভাই সাংবাদিক মনিরুজ্জামান লিমন ও আরেক ভাই মাদ্রাসা শিক্ষক রেজাউল করিমকে।

মামলায় হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত সেদিন সাংবাদিক লিমন ও শিক্ষক রেজাউল করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় বকশীগঞ্জের স্থানীয় সাংবাদিকরা বলেন, ভাই-বোনের পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সাংবাদিক ও শিক্ষককে পরিকল্পিতভাবে মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে। তারা দ্রুত এ মামলা প্রত্যাহার ও সাংবাদিক লিমনের মুক্তি দাবি করেছেন।

উল্লেখ্য, এর আগে ইসমাইল সিরাজীর দায়েরকৃত মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিলেন তারই বোন স্বপ্না বেগম। সে সময় তিনি অভিযোগ করেন, মামলার সাক্ষীকে প্রভাবিত করে নতুন করে উল্টো মামলা সাজানো হয়েছে।

Advertisement