Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:05 pm
জামালপুর

বকশীগঞ্জে ইউএনও মাসুদ রানাকে বিদায়ী সংবর্ধনা

বকশীগঞ্জে ইউএনও মাসুদ রানাকে বিদায়ী সংবর্ধনা

মোহাম্মদ গোলাম মোস্তফা||

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে  উপজেলা প্রেসক্লাব।

Advertisement

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি সাফিনুর ইসলাম মেজর, সাধারণ সম্পাদক ফাতিউল হাফিজ বাবুসহ ক্লাবের সকল সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা ইউএনও মাসুদ রানার কর্মদক্ষতা, আন্তরিকতা ও সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবু বলেন, তিনি বকশীগঞ্জে যোগদানের পর থেকেই আমরা সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। আমাদের প্রত্যাশা ছিল তিনি দীর্ঘদিন থাকবেন, কিন্তু কর্মস্থল পরিবর্তনের কারণে বিদায় নিচ্ছেন। আমরা তার সুস্থতা ও সাফল্য কামনা করি।

শেষে ইউএনও মাসুদ রানা বিদায়ী বক্তব্য দেন।

তিনি বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সাংবাদিক সমাজ উন্নয়নমূলক কাজে একইভাবে পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন।

Advertisement