Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:57 pm
জামালপুর

মাদারগঞ্জে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাদারগঞ্জে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।

Advertisement

শনিবার বিকালে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন মাদারগঞ্জ প্রতিনিধি আনিছুর রহমান শাহিন এবং সার্বিক সহযোগিতা করে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ (খবরপত্র), সহ-সভাপতি আব্দুল আজিজ জামালী (সংগ্রাম), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বারী (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (সকালের সময়), কোষাধ্যক্ষ রিয়াজুল ইসলাম মুছা (সংগ্রাম প্রতিদিন), সদস্য আব্দুর রহিম (মুক্তকাল), তাওহীদ হাসান (সরেজমিন বার্তা), আলমগীর হোসাইন (বাংলার সময়), ইউসুফ আলী (স্বাধীন কাগজ) এবং প্রেসক্লাব সদস্য আনিছুর রহমান আইয়ুব (সংবাদ)।

বক্তারা ভোরের চেতনা পত্রিকার ২৭ বছরের পথচলার প্রশংসা করেন এবং পত্রিকার অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই শুভকামনা জানান।

Advertisement