Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:05 pm
জামালপুর

মাদারগঞ্জে নাশকতা মামলায় সাবেক যুবলীগ নেতা আটক

মাদারগঞ্জে নাশকতা মামলায় সাবেক যুবলীগ নেতা আটক

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় সাবেক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

Advertisement

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আবুল কালাম আজাদ বিএসসিকে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

আটককৃত আবুল কালাম আজাদ বিএসসি গুনারীতলা ইউনিয়নের সিংদহ এলাকার আজিম উদ্দিন মন্ডলের ছেলে। মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক পদে ছিলেন তিনি।

জানা গেছে, গত ২ সেপ্টেম্বর মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের দায়েরকৃত নাশকতা মামলায় তাকে আটক করা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান তদন্তে প্রকাশিত হিসেবে আবুল কালাম আজাদকে আটক করা হয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.