Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:20 pm
জামালপুর

মাদারগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে সরকারি অনুদান

মাদারগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে সরকারি অনুদান

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

অর্থনৈতিকভাবে অসচ্ছল হলেও মেধার পরিচয়ে এগিয়ে থাকা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) সংস্থার উদ্যোগে জামালপুরের মাদারগঞ্জে সরকারি বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ অনুদান তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।

৫ হাজার টাকা করে ২০ জন শিক্ষার্থীর মাঝে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এ সময়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমামুর রশিদ বাবুল, সভাপতিত্ত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মাসুদ খান।

সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ বলেন, “এই সরকারের অঙ্গীকার—কোনো শিক্ষার্থী যেন অর্থাভাবে পড়াশোনা থেকে পিছিয়ে না পড়ে। আজকের এ অনুদান সেই ধারাবাহিকতারই অংশ।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম

এ সময়ে আরো উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

অনুদান গ্রহণকারী শিক্ষার্থীরা এ উদ্যোগে খুশি হয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে সহায়ক হবে।

Advertisement