Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
জামালপুর

মাদারগঞ্জে নাশকতা মামলায় যুবলীগ নেতা মানিক গ্রেফতার

মাদারগঞ্জে নাশকতা মামলায় যুবলীগ নেতা মানিক গ্রেফতার

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে যুবলীগ নেতা মোর্শেদুর রহমান মানিক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার উপজেলার বালিজুড়ী বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের পেছন থেকে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মানিক মাদারগঞ্জ উপজেলার জোনাইল দারোগাবাড়ী এলাকার নঈমদ্দিনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ আগস্ট গাবেরগ্রাম বাজারে বিএনপির একটি কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামিদের মধ্যে তদন্তের ভিত্তিতে মানিককে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, তদন্তে নাম প্রকাশিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং মঙ্গলবার দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.