Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
ময়মনসিংহ বিভাগ

নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় দেড়কোটি টাকা মূল্যমানের মোবাইলের যন্ত্রাংশ-সহ ভারতীয় মালামাল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোর ৬টায় উপজেলার রামচন্দ্রকুড়া সীমান্তে অভিযানকালে এসব মালামাল জব্দ করা হয়।

Advertisement

বুধবার দুপুর ২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)- এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোরে জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কায়দায় ভারতের তৈরী মোবাইল ফোনের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ পাচার করছে- গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৯ বিজিবির টহল দল।

এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কয়েকটি বস্তাভর্তি চোরাই মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা।

পরে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে দুইহাজার ৫৭২ পিস বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয় এবং অবৈধ মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত ইয়ামাহা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড়কোটি টাকা।

বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, জব্দকৃত সকল মালামাল বিধি অনুসারে কাষ্টমস-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.