স্টাফ রিপোর্টার||
জামালপুরে দেওয়ানগঞ্জে চরকালিকাপুর গ্রাম থেকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে মামুন (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।
নিখোঁজ মামুনের বাবার নাম সেলিম প্রধান এবং মায়ের নাম গুলেছা বেগম। সে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত।
পরিবারের সদস্যরা জানান, ভোরে সবাই ঘুমিয়ে থাকার সময় মামুন ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি।
প্রিয় সন্তানের খোঁজ না পেয়ে মামুনের মা-বাবা দিশেহারা হয়ে পড়েছেন।
পরিবার বলছে, মামুন ছিল ভদ্র-ভালো মনের একটি ছেলে। হঠাৎ করে তার এভাবে হারিয়ে যাওয়া পরিবারকে অসহনীয় কষ্টের মধ্যে ফেলেছে।
এ ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোক ও উৎকণ্ঠার ছায়া। স্বজন ও প্রতিবেশীরাও চারদিকে খোঁজাখুঁজি করছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি যদি মামুনের খোঁজ পান তবে অনুগ্রহ করে ০১৯০৬০৫৭৩২১ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।




