Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
অন্যান্য

মেষ্টা ইউপির চেয়ারম্যান পরিবর্তন, প্রশাসক নিয়োগ

মেষ্টা ইউপির চেয়ারম্যান পরিবর্তন, প্রশাসক নিয়োগ

জামালপুর সদর প্রতিনিধি||

জামালপুর সদর উপজেলার ১৩ নং মেষ্টা ইউনিয়ন পরিষদে বৈষম্য বিরোধী আন্দোলন ও ইউ পি সদস্যদের অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান মো. নাজমুল হক বাবুর পরিবর্তে প্রশাসনিকভাবে মো. সানোয়ার হোসেন (উপজেলা মাধ্যমিক কর্মকর্তা) কে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।

Advertisement

গত ১৩ জুলাই ২০২৫ ইউ পি সদস্যরা সম্মিলিতভাবে উই এন ওর কাছে লিখিত দরখাস্ত জমা দেন। পরবর্তীতে বিশেষ বিবেচনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৃহস্পতিবার সকাল ১০ ইউনিয়ন পরিষদ কার্যলয়ে নব নিযুক্ত চেয়ারম্যানের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিতি ছিলেন বি এন পির সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ মাষ্টার, প্যানেল চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান মাসুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা আহবায়ক মীর ইখলাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী সভাপতি মো. আলিফ মিয়া ১৩ নং মেষ্টা ইউনিয়ন শাখা।

আরও উপস্থিতি ছিলেন এন সি পির সাকুয়াত হোসেন জনি, আরও উপস্থিতি ছিলেন গণপরিষদের নেত্রী বৃন্দ সহ অন্যান্যরা।

পরিচিতি সভার চেয়ারম্যান ছানোয়ার হোসেন সকলের সহযোগিতা কামনা করেন এবং গরীব মানুষের পাশে থাকার আস্তা রাখেন।

একই সংঙ্গে তিনি সকল দলের ঐক্য ও ইউ পি সদস্যদের সাথে সম্মনয় রেখে দায়িত্ব পালনের প্রতি শ্রুতি ব্যক্ত করেন।

Advertisement