Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:19 pm
জামালপুর

মাদারগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

মাদারগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার বিকেলে বালিজুড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদারগঞ্জ জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ জনসভা ও র‍্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি জামালপুর জেলা শাখার সভাপতি শাজাহান আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর জাকের পার্টির সভাপতি মাসুদুর রহমান মাসুদ এবং সঞ্চালনা করেন জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি কাউসারুল আলম লালন।

বক্তারা (মেলান্দহ-মাদারগঞ্জ) জামালপুর-৩ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।

জনসভা শেষে পবিত্র ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।

পরে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

Advertisement