Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
জামালপুর

মাদারগঞ্জে নাশকতা মামলায় যুবলীগের দুই নেতা কারাগারে

মাদারগঞ্জে নাশকতা মামলায় যুবলীগের দুই নেতা কারাগারে

মাদারগঞ্জ(জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় উপজেলা যুবলীগের দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কামারপাড়া মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চর বওলা এলাকার মৃত ফেলু মণ্ডলের ছেলে উপজেলা যুবলীগের সদস্য শফিক ইসলাম (শফিক মণ্ডল) (৩৪) এবং একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল টিটু (৩৪)।

বুধবার দুপুরে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ তাদের জামালপুরের বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

থানা সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর ২০২৪ সালে মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতার মামলা দায়ের করেন (মামলা নম্বর-১০)। ওই মামলার তদন্ত চলাকালে শফিক ও টিটুকে আটক করা হয়।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “নাশকতা মামলার তদন্তের ভিত্তিতে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”

Advertisement

Leave a Comment

Your email address will not be published.