Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

মুক্তকাল ডেস্ক||

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবোঝাই বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন।

Advertisement

রোববার (২২ জুন) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার বাগুন্দিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, ময়মনসিংহ-শেরপুর রুটের তারাকান্দার বাগুন্দিয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং তিন জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাসচালক পালিয়ে গেছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.