Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
ময়মনসিংহ বিভাগ

ভালুকায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

ভালুকায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মোফাখ্খারুল আলম (৪৫) নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন।

রোববার (০৫ অক্টোবর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

মোফাখ্খারুল আলম ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন জামায়াতে ইসলামী উলামা বিভাগের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোফাখ্খারুল আলম একটি অটোরিকশায় করে ইউটার্ন নিচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ভালুকা থানা পুলিশ।

Advertisement