ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শসার বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- তারাকান্দা উপজেলার পশ্চিম গোয়াতলা গ্রামের মো. আমজাদ আলীর ছেলে শামসুল আলম তোফায়েল (৪৪) এবং আবুল হাসেমের ছেলে শাহজাহান (৪২)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকালে ‘ইমাম পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি সকাল সাড়ে ১০টার দিকে শসার বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী তোফায়েল ও শাহজাহান মারা যান।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়াধীন।




