Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:01 pm
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ নগরীর বড় বাজার এলাকার একটি বহুতল নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে মো. সুমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

Advertisement

পুলিশ জানায়, নিহত সুমনের মাথা, ঘাড় ও হাত থেতলানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উপর থেকে নিচে পড়ে দুর্ঘটনাজনিতভাবে তার মৃত্যু হয়েছে।

নিহত সুমন পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রামপুর গ্রামে হলেও তিনি নগরীর গরুখোয়া এলাকায় স্ত্রী ও দুই সন্তানসহ ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন ভবনগুলোতে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা প্রায়ই অবহেলিত থাকে। তারা প্রশাসনের কাছে এসব নির্মাণকাজে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলটি একটি ১৩ তলা নির্মাণাধীন ভবন, যেখানে লিফট বসানোর কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, উপর থেকে পড়ে সুমনের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

Advertisement