Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
ময়মনসিংহ বিভাগ

ভালুকায় মহাসড়কের পাশে মিলল যুবকের মরদেহ

ভালুকায় মহাসড়কের পাশে মিলল যুবকের মরদেহ

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে নাজমুল ইসলাম (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ জুন) সকালে জামিরদিয়া এলাকার এলএক্স ইস্কয়ার কোম্পানির সামনে থেকে মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

নিহত নাজমুল ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মারিয়া আক্তারকে হেফাজতে নিয়েছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাবাজার এলাকার তাজ উদ্দিনের বাসায় চার মাস যাবৎ ভাড়া থেকে এলএক্স ইস্কায়ার কোম্পানিতে চাকরি করেন নাজমুলের স্ত্রী মারিয়া। এ দম্পতির মাঝে পারিবারিক কলহ চলছিল। নাজমুল আলাদা বাসায় ভাড়া থাকতেন।

শনিবার রাতে স্ত্রীর সঙ্গে দেখা করতে এলএক্স ইস্কায়ার কোম্পানির সামনে যান নাজমুল। এ সময় দুজনের মাঝে ঝগড়া হয়।পরে মারিয়া সেখান থেকে চলে যান। রোববার সকালে মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার এসআই আব্দুল বারেক বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, নাজমুল বিষপানে আত্নহত্যা করেছেন। তার মুখ দিয়ে বিষের গন্ধ বের হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ বলা যাবে।’

Advertisement

Leave a Comment

Your email address will not be published.