Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:29 pm
জামালপুর

মাদারগঞ্জে বন্যার পূর্ব প্রস্তুতি বিষয়ক মহড়া

মাদারগঞ্জে বন্যার পূর্ব প্রস্তুতি বিষয়ক মহড়া

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ||

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পারিবারিক ও সামাজিক পর্যায়ে বন্যা পূর্ব প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার বেলা ১১টার দিকে নব্যচর হাইস্কুল এন্ড কলেজ মাঠে আত্ম-নির্ভরশীল জাতীয় সোসাইটি ও সহনশীল কমিউনিটিস (এসএনএসআরসি) প্রকল্পের আওতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট সেক্রেটারি মো. খাইরুল ইসলাম লিয়ন। ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. তৌফিকুল ইসলাম খালেক।

সভাপতিত্ব করেন জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান জিলানী।

অনুষ্ঠান সঞ্চালনায় রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সহকারী প্রজেক্ট অফিসার  (এপিও) আনোয়ার হোসেন।

মহড়া শুভ উদ্বোধন শেষে পরিদর্শন করেন অতিথিরা।

রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের ইউএলও জীবন কুমার বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।

পরে অতিথিদের মাঝে ক্রেস্ট ও উপহার প্রদান করেন রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.