Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:13 pm
জামালপুর

বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় মহড়া

বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় মহড়া

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগআন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

Advertisement

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কুদ্দুস এবং উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কুদ্দুস এবং উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

সভায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমানো, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা এবং কার্যকর প্রস্তুতি থাকা জরুরি। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

দুর্যোগের ঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতি নিশ্চিত করার মাধ্যমে বকশীগঞ্জকে আরও দুর্যোগসহনশীল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Advertisement