Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:03 pm
জামালপুর

জামালপুরে ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

জামালপুরে  ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক, হৃদয় আহম্মেদ||

জামালপুর শহরের যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ইউনিটের উদ্যোগে ফ্রি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

Advertisement

আজ শনিবার বিকাল ৩ টার জামালপুর শহরের পাঁচ রাস্তা কলেজ রোডে অবস্থিত সুনামধন্য এক প্রতিষ্ঠানে ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশেক মাহমুদ শান্ত, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও জেলা সেক্রেটারি।

বিশেষ অতিথি ছিলেন আল ইমরান সুজন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখা।

উদ্বোধনী বক্তব্য দেন হাসান আল মাহিন এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন আকরামুল ইসলাম।

‘যুব সমাজকে দক্ষ করে তোলা আমাদের দায়িত্ব’

প্রধান অতিথি আশেক মাহমুদ শান্ত বলেন,বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। যুব সমাজকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ না করে উন্নত বাংলাদেশ কল্পনা করা যায় না। জামায়াতে ইসলামী সব সময় চায়— তরুণরা যেন নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে নিজেদের অবস্থান তৈরি করতে পারে।

বিশেষ অতিথি আল ইমরান সুজন বলেন,এই প্রশিক্ষণ কেবল কোর্স নয়, বরং এটি একটি আন্দোলন— আত্মনির্ভর বাংলাদেশ গঠনের পথ। আমরা চাই প্রতিটি তরুণ সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলুক।

ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, জামায়াতে ইসলামী যুব ইউনিটের এ উদ্যোগ তাদের জীবনে নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন,আগে কম্পিউটার সম্পর্কে ধারণা সীমিত ছিল এবং কোর্স করার মতো পর্যাপ্ত টাকা ছিলো না আমি কাল একটা বিজ্ঞপ্তি দেখে এখানে আসি এসে বুঝতে পারছি ফ্রিল্যান্সিং শেখা মানে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তোলা।

অংশগ্রহণকারী সাইদুর ইসলাম বলেন,এই প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসেই আয় করা সম্ভব হবে। জামায়াতে ইসলামী আমাদের মতো তরুণদের এমন সুযোগ করে দিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।

প্রশিক্ষণের বিষয়বস্তু

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কম্পিউটার বেসিক, ডিজিটাল স্কিল, গ্রাফিক ডিজাইন ও অনলাইন ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন দিক শিখবেন। কোর্স শেষে যোগ্য শিক্ষার্থীদের অনলাইন মার্কেটপ্লেসে কাজের সুযোগ তৈরি করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে আয়োজকদের।

জামায়াতে ইসলামী যুব ইউনিটের নেতৃবৃন্দ বলেন,আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয়; বরং এমন এক তরুণ প্রজন্ম গড়ে তোলা, যারা দক্ষতা, সততা ও আত্মনির্ভরতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

Advertisement