Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:13 pm
জামালপুর

সামাজিক বিজ্ঞান অনুষদের সেরা দুই গবেষক ইমরুল কবির ও উম্মে হানী

সামাজিক বিজ্ঞান অনুষদের সেরা দুই গবেষক ইমরুল কবির ও উম্মে হানী

স্টাফ রিপোর্টার, জাবিপ্রবি:
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) টানা দুবার সামাজিক বিজ্ঞান অনুষদের শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ইমরুল কবির। ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ডে’ একই বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হানী কুলসুম দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে রিসার্চ সেলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Advertisement

রিসার্চ সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ আলী হোসেন ও রেজিস্ট্রার সারোয়ার জাহান।

অন্যান্য অনুষদের মধ্যে প্রকৌশল অনুষদে ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম, বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের সহকারী অধ্যাপক রিপন রায়, জীব ও কৃষি অনুষদে ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান, আর্থ সায়েন্স অনুষদে ভূতত্ত্ব বিভাগের প্রভাষক ওয়াহিদা আখতার এবং ব্যবসায় প্রশাসন অনুষদে সহকারী অধ্যাপক আতিকুর রহমান প্রথম স্থান অর্জন করেন।

এ ফেসবুক পোস্টে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ইমরুল কবির লিখেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেল কর্তৃক আয়োজিত গবেষণা মেলায় আমি আবারও প্রথম স্থান অর্জন করেছি। গবেষণার প্রতি আমার নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ সামাজিক বিজ্ঞান অনুষদে প্রথম স্থান লাভ করে আমি অত্যন্ত আনন্দিত। আমাকে আপনার দোয়ায় রাখবেন, যাতে আমি নিষ্ঠা ও অধ্যবসায়ের সাথে আমার গবেষণাযাত্রা চালিয়ে যেতে পারি এবং পরিশেষে আমার লক্ষ্যগুলো অর্জন করতে পারি।

জানা যায়, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ‘রিসার্চ পাবলিকেশন ফেয়ার-২০২৫’-এ ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়। অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের জন্য নির্বাচিত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা প্রণোদনাও ঘোষণা করা হয়।

Advertisement