স্টাফ রিপোর্টার||
জামালপুরে শিক্ষক সমাজের ন্যায্য দাবির পক্ষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষকরা সরকারের কাছে ৪৫% বাড়িভাতা, ১০০% উৎসব ভাতা এবং ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
আজ শনিবার ১১ অক্টোবর বেলা ১১ টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয় এবং দয়াময়ী মোড়ে গিয়ে বক্তব্য দিয়ে সমাপ্ত হয়।
মিছিলের অংশগ্রহণকারীরা সরকারের কাছে ৪৫% বাড়িভাতা, ১০০% উৎসব ভাতা এবং ন্যূনতম ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা দ্রুত কার্যকর করার দাবি জানান।
মিছেলের পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ শিক্ষক পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রফেসর জাকিউল ইসলাম, এবং সঞ্চালনা করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জামালপুর শহর শাখার সভাপতি মো. জিল্লুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি শামীম হোসেন সোহেল, জামালপুর শহর শাখার সাধারণ সম্পাদক জগলুল পাসা, সাংগঠনিক সম্পাদক রিফাত আনোয়ার, জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ড. শফিকুল ইসলাম,কলেজ শিক্ষক পরিষদ জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।
বক্তারা বলেন,শিক্ষকরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমাদের দাবি ন্যায্য এবং তা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
তারা বক্তব্যের শেষে বলেন, শিক্ষকের মর্যাদা ও জীবনমান নিশ্চিত না হলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। আমরা সরকারের কাছে দৃশ্যমান পদক্ষেপ চাই, নইলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।




