Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

মেলান্দহে শান্তিপূর্ণভাবে ভিজিএফের চাল বিতরণ

মেলান্দহে শান্তিপূর্ণভাবে ভিজিএফের চাল বিতরণ

সাজ্জাদ হোসাইন শাহীন, জামালপুর প্রতিনিধি||

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জামালপুরে মেলান্দহে মাহমুদপুর ইউনিয়নের অসহায় ও অতিদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ এর কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

Advertisement

এ উপলক্ষে মাহমুদপুর ইউনিয়নে ৬ হাজার ৪শ ৩০টি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হয়। ৯ টি ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে ভিজিএফ এর চাল বিতরণ সু-সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুকুমার রায়, ট্যাগ অফিসার আশরাফুল আলম, ইউনিয়ন সচিব আ: রাজ্জাক ও ইউপি সদস্যরা।

গত সোমবার-বুধবার ৩ দিন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভূক্ত ৯টি ওয়ার্ডের ৬ হাজার ৪শত ৩০টি পরিবারের সদস্যদের মাঝে এ চাল বিতরণ করা হয়।

প্রখর সূর্যোতাপ আর তীব্র গরমকে উপেক্ষা করে কেন্দ্রে উপস্থিত হয়ে সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ঈদ উপহারস্বরুপ এ চাল নেন  সুবিধাভোগী পরিবারের সদস্যরা।

ইউপি সদস্য মজনু মেম্বার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি যেন যথাসময়ে এবং সঠিকভাবে অসহায় মানুষের হাতে সহায়তা পৌঁছে যায়। সমাজের প্রতিটি শ্রেণির মানুষ যেন ঈদের আনন্দে শরিক হতে পারে, সেটিই আমাদের মূল লক্ষ্য।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.