Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:30 pm
জামালপুর

মাদারগঞ্জে অসহায় রোগীকে রক্ত দিলেন ইউএনও নাদির শাহ্

মাদারগঞ্জে অসহায় রোগীকে রক্ত দিলেন ইউএনও নাদির শাহ্

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির শাহ্ একজন অসহায় রোগীকে রক্ত দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা হয়েও তিনি সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন। এ ঘটনা স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Advertisement

স্থানীয়রা বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাসকে বাস্তবে প্রমাণ করেছেন ইউএনও নাদির শাহ্। তিনি শুধু প্রশাসনিক দায়িত্বেই সীমাবদ্ধ নন, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও মানুষের হৃদয়ে স্থান করে নিচ্ছেন।”

 

Advertisement