Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:13 pm
জামালপুর

মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

Advertisement

বুধবার বিকেলে তারা বালিজুড়ী শ্রী শ্রী লক্ষী নারায়ণ ঠাকুরবাড়ী মন্দির ও গাবেরগ্রাম ঝালোপাড়া নাটমন্দির পূজামণ্ডপ ঘুরে দেখেন।

এ সময় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ, জেলা সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, মডেল থানার ওসি সাইফুল্লাহ সাইফ, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, মাদারগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাখাল চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, “জামালপুর জেলায় মোট ২০৬টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা শুরুর আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাবসহ সবাই সমন্বিতভাবে কাজ করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ধর্মীয় সম্প্রীতির বন্ধন বজায় রেখে এবার অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে।”

জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে কথা বলে জেনেছি—এবার অতীতের যেকোনো সময়ের তুলনায় সুন্দর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে সরকারি পর্যায় থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হচ্ছে।”

Advertisement