Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:56 pm
জামালপুর

মাদারগঞ্জে বিএনপি ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাদারগঞ্জে বিএনপি ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের সভাপতি আ. মোতালিব সেলিম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। সঞ্চালনায় ছিলেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ চাঁন।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সবসময় দেশ, জাতি ও ইসলামের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বর্তমান রাজনৈতিক অস্থিরতায় সংগঠনটির ভূমিকা আরও শক্তিশালী হওয়া জরুরি। তারা প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিধুলী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান রতন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা ওলামা দলের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, পৌর ওলামা দলের আহ্বায়ক মুস্তাকিন বিল্লাহ, সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Advertisement