Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:11 pm
জামালপুর

জামালপুরে আপ বাংলাদেশের মতবিনিময় অনুষ্ঠিত

জামালপুরে আপ বাংলাদেশের মতবিনিময় অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : জামালপুরে আপ বাংলাদেশের সংগঠকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সংগঠক আব্দুল্লাহ আল-মিনহাজ। উপস্থিত ছিলেন সংগঠক নাজমুল হক, জি. মোস্তফা, শিল্পী আব্দুল্লাহ আল-আমিন ও ইমরান হাসান-সহ আরো অনেকেই।

Advertisement

এসময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল-মিনহাজ জানান, সারাদেশে সংগঠন গোছানোর কার্যক্রম অব্যাহত রয়েছে, শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে আপ বাংলাদেশ। তবে এর আগে সারাদেশে প্রতিটি জেলায় দৃঢ় অবস্থান তৈরি করবে ফ্যাসিবাদবিরোধী এ প্লাটফর্ম। এছাড়াও, ফ্যাসিবাদীদের পুনর্বাসনের বিরুদ্ধে লড়াই এবং জুলাই বিপ্লবের চেতনা বাঁচিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.