আগামী ৫ মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূসহ ৪ মে লন্ডন থেকে তার রওনা দেওয়ার কথা রয়েছে।
গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এবিএম জাহিদ হোসেন।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোটো ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা সৈয়দা শামিলা রহমান এবং জাহিদ হোসেনও দেশে ফিরবেন।
জাহিদ হোসেন বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যের চূড়ান্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং শুক্রবারের মধ্যে এ গুলো শেষ হয়ে যাবে।
শারীরিক দিক থেকে খালেদা জিয়া অনেক ভালো আছেন বলে।
এর আগে গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
৭৯ বছর বয়স্ক বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।




