মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবির পক্ষে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় মাদারগঞ্জ মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বালিজুড়ী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও কর্মপরিষদ সদস্য এডভোকেট আছিমুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর শাহীন আকতার খান পিটার, পৌর আমীর আতিকুর রহমান সেলিম ও ছাত্রশিবির সভাপতি রমজান আলী। এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা হলো-
১. জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।




