Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:13 pm
মুক্তবিশ্ব

সুমুদ ফ্লোটিলা আটক, গ্রেটা থুনবার্গসহ অভিযাত্রীদের ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

সুমুদ ফ্লোটিলা আটক, গ্রেটা থুনবার্গসহ অভিযাত্রীদের ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেক্স||

গাজামুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হস্তক্ষেপ করেছে ইসরাইলি সেনারা। বুধবার গভীর রাতে আদারা ও আলমাসহ বেশ কয়েকটি জাহাজে ওঠে তারা। এ সময় সুইডিশ খ্যাতনামা জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়।

Advertisement

ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরাইলি সেনারা গেরিলা কায়দায় কয়েকটি নৌযানে অভিযান চালায় এবং সেগুলোর নিয়ন্ত্রণ নেয়।

তাদের অফিসিয়াল চ্যানেলের বিবৃতিতে বলা হয়েছে, “মিশনের জাহাজগুলোকে অবৈধভাবে থামানো হচ্ছে। ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সামরিক বাহিনী নৌযানে অবস্থান নিয়েছে। আমরা অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছি।”

অন্যদিকে ইসরাইলি সেনারা জানিয়েছে, আটক গ্রেটা থুনবার্গ ও তার সঙ্গীরা সুস্থ ও নিরাপদে আছেন। তবে তারা এখন পর্যন্ত গাজার শাসক সংগঠন হামাসের সঙ্গে এই নৌবহরের কোনো যোগসাজসের প্রমাণ দিতে পারেনি।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, কয়েকটি নৌযান নিরাপদে থামানো হয়েছে এবং অভিযাত্রীদের একটি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রকাশিত এক ভিডিওতেও সেটি দেখা গেছে।

উল্লেখ্য, বিশ্বের প্রায় ৪০টি দেশের ৫০০-এর বেশি অধিকারকর্মীকে নিয়ে গঠিত এই বহরে ৪৫টি ছোট-বড় নৌযান রয়েছে। তারা গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিলেন।

আয়োজক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন অভিযোগ করেছে, “আন্তর্জাতিক সমুদ্রসীমায় কোনো উসকানি ছাড়াই নিরস্ত্র মানুষকে অপহরণ করেছে ইসরাইল।”

Advertisement