Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:56 pm
মুক্তবিশ্ব

আপাতত সিরিয়ার সীমান্ত থেকে সরছে না ইসরাইল

আপাতত সিরিয়ার সীমান্ত থেকে সরছে না ইসরাইল

সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর দেশটির বাফার জোন (নিরাপদ অঞ্চল) নিয়ন্ত্রণে নেয় ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আপাতত বাফার জোন থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে না ইসরাইল। এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা।

Advertisement

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভানের সঙ্গে জেরুজালেমে এক বৈঠকের পর নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে যে, গোলান উপত্যকার পাশের বাফার জোনে ইসরাইলি সৈন্যরা ততদিন থাকবে যতদিন না সিরিয়ার দিকের কোনো বাহিনী ইসরাইলিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে। মধ্যপ্রাচ্যের প্রতিবেশী ও ইসরাইলের মধ্যে ১৯৭৪ সালে হস্তক্ষেপ না করার চুক্তি লঙ্ঘনের জন্য জাতিসংঘ, ফ্রান্স ও অন্যান্য দেশ ইসরাইলকে অভিযুক্ত করেছে। তবে ইসরাইলি কর্তৃপক্ষ বলছে এই পদক্ষেপ সাময়িক। -মানবজমিন

Advertisement

Leave a Comment

Your email address will not be published.