Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:56 pm
মুক্তবিশ্ব

জোলানির গ্রেপ্তারের জন্য ঘোষিত ১০ মিলিয়ন ডলারের পুরস্কার বাতিল করল যুক্তরাষ্ট্র

জোলানির গ্রেপ্তারের জন্য ঘোষিত ১০ মিলিয়ন ডলারের পুরস্কার বাতিল করল যুক্তরাষ্ট্র

আল জাজিরা:  কূটনীতিক বারবারা লিফ বলেছেন, দামেস্কে এইচটিএস নেতা আহমেদ আল-শারা’র সাথে আলোচনায় যুক্তরাষ্ট্র ‘ইতিবাচক বার্তা’ পেয়েছে। একজন ঊর্ধ্বতন কূটনীতিক ঘোষণা করেছেন যে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারা’র গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত ১০ মিলিয়ন ডলারের পুরস্কার বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিকটপ্রাচ্য বিষয়ক সহকারী পররাষ্ট্র সচিব বারবারা লিফ শুক্রবার এই ঘোষণা দেন। তিনি এবং অন্যান্য মার্কিন কর্মকর্তারা নতুন সিরিয়ান প্রশাসনের সাথে আলোচনা করতে সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেন।

Advertisement

এটি ছিল আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে মার্কিন কূটনীতিকদের প্রথম সিরিয়া সফর। এ মাসের শুরুতে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতৃত্বে একটি দ্রুতগতির আক্রমণে আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়।

তবে, যুক্তরাষ্ট্র ২০১৮ সালে এইচটিএস-কে একটি “সন্ত্রাসী” সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল। আল-শারা, যিনি আবু মোহাম্মদ আল-জুলানি নামেও পরিচিত, গোষ্ঠীটির নেতা এবং একসময় আল-কায়েদার সাথে সংশ্লিষ্ট ছিলেন।

লিফ বলেছেন, শুক্রবারের আলোচনায় “ইতিবাচক বার্তা” পাওয়ার পর যুক্তরাষ্ট্র আল-শারার জন্য ঘোষিত পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল যে, “সন্ত্রাসী” গোষ্ঠীগুলো কোনো ধরনের হুমকি সৃষ্টি করতে পারবে না তা নিশ্চিত করা হবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.